প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
চট্টগ্রাম-১৩ আসনে দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন জামায়াতের মাহমুদুল হাসান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস প্রার্থী মুফতি ইমরান ইসলামবাদী। জোট প্রার্থী হিসেবে ইমরান ইসলামবাদী মনোনয়ন প্রত্যহার করায় দাঁড়িপাল্লা নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বী করবেন জামায়াতের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তিনি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সমমনা ১০ দলীয় জোট গঠন হওয়ার পর জোটের প্রার্থী হিসাবে খেলাফত মজলিশের আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইমরান ইসলামবাদীকে চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থী ঘোষণার খবর প্রচারিত হয়।
এদিকে ইমরান ইসলামবাদী ১০দলীয় জোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েও মনোনয়ন প্রত্যাহার করায় বিষয়টি জোটের স্বার্থে বড় ত্যাগ হিসেবে দেখছে জোট সমমনা রাজনীতিবিদরা। তারা মনে করছে আসন সমঝোতায় ইমরান ইসলামবাদী প্রার্থী হয়েও ভোটের মাঠে তিনি জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাড়িয়েছেন তা ইমরান ইসলামবাদীর বড় ত্যাগ উদার মনের পরিচয় হিসেবে দেখছেন তারা। তারা আরো মনে করছেন তার এই ত্যাগের বিনিময়ে তরুন রাজনীবিদ হিসেবে ভবিষ্যতে তার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এদিকে জামায়াতের সাংগঠনিক অবস্থান ও প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর ব্যাক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ১৩-আসনে নির্বাচনের মাঠে ফের হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা। বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজাম ও জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর দ্বিমুখী লড়াই হবে এমনটাই তারা মনে করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর মুফতি ইমরান ইসলামবাদী গণমাধ্যম কর্মীদের বলেন, জোট আমাকে মনোনয়ন দিয়েছেন। তার পরেও ভোটের মাঠে আমরা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমরা ইসলামপন্থী দল। আমরা এক সাথে জোটের প্রার্থীর জন্য কাজ করব। ইসলামের স্বার্থে আমরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। আমাদের মনে কোন হীনমন্যতা নেই। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ এই আসনসহ ১০দলীয় জোট বিজয় লাভ করবে।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, খেলাফত মজলিসের প্রার্থী আমাদের ভাই মুফতি ইমরান ইসলামবাদীকে ১০দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় । তবে জোটের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন। আমরা ওনার এই ত্যাগ কখনো ভুলব না। ইনশাআল্লাহ ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে আমরা ভোটের মাঠে থাকব। ইনশাআল্লাহ জনতার রায়ে আমরা বিজয় লাভ করব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট